ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু আরও ১

অনলাইন সংস্করণ
১৩ আগস্ট ২০২০, ১:৩৯ অপরাহ্ণ ৬০ বার পঠিত
কুমিল্লায় নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু আরও ১
ডেস্ক রিপোর্টঃ আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ১৭৭৩ জন আক্রান্ত হয়েছে। কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের জানান, এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার মেঘনা উপজেলার ২ জন, বরুড়া উপজেলার ১০ জন, মনোহরগঞ্জ উপজেলার ১ জন, বুড়িচং উপজেলার ৯ জন, নাঙ্গলকোট উপজেলার ৫ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ৬ জন। উপজেলায় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৫৩ জন, মুরাদনগর ৩০১ জন,কুমিল্লা সিটি কর্পোরেশন ১৭৭৩ জন, লাকসাম ৩৭৭ জন, চান্দিনা ২৭৯ জন, তিতাসে ১৪৪ জন, দাউদকান্দি ১৭৮ জন, বরুড়া ২৫৭ জন, বুড়িচং ২৭৯ জন, মনোহরগঞ্জ ১৮৯ জন, ব্রাহ্মণপাড়া ৮৪ জন, নাঙ্গলকোট ৪১৪ জন, হোমনা ২০৮ জন, কুমিল্লা সদর দক্ষিণ ১৮০ জন, লালমাই ৯৮ জন, চৌদ্দগ্রাম ৫৪১ জন, আদর্শ সদর ১৯৯ জন, মেঘনা ৫৯ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৬০৯২ জন। সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৮ হাজার ৫৭১ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ২৭ হাজার ৪২৮ জনের। এর মধ্যে ৬০৯২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৫৪ জন এবং সুস্থ হয়েছে ৪৬৬০ জন

আরও পড়ুন