ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লায় নকল প্রসাধনী কারখানার সন্ধানঃ ভ্রাম্যমান আদালত

অনলাইন সংস্করণ
২৪ আগস্ট ২০২০, ১:১০ অপরাহ্ণ ৫২ বার পঠিত
কুমিল্লায় নকল প্রসাধনী কারখানার সন্ধানঃ ভ্রাম্যমান আদালত
স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা সিটি করপোরেশন পুরাতন চৌধুরী পাড়া এলাকার সর্দার বাড়িতে নকল প্রসাধনী কারখানায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় বিপুল পরিমান নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরীর উপাদান উদ্ধার করা হয়। এ ঘটনায় কারখানাটি সিলগালা করে মালিক আবু সুফিয়ানকে ১০ হাজার টাকা জরিমানা করে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। আজ ২৪ আগষ্ট দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ। এ সময় ভোক্তা অধিকার অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ বলেন, নকল পণ্য উৎপাদন ও ভোক্তাদের সাথে প্রতারণার দায়ে কারখানার মালিককে জরিমানা করে কারাদন্ড প্রদান করা হয়েছে । একই সাথে কারখানাটিকে সিলগালা করে দেয়া হয়। কারখানা মালিক সুফিয়ান তার কারখানায় পাঁচটি দেশী ও বিদেশী ব্র্যান্ডের ২৫ টি মানহীন পণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল। কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় এ ধরণের অভিযান চলমান থাকবে বলে ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ জানান।

আরও পড়ুন