ঢাকা • ৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লায় দুই সংসদের সমর্থকদের সংঘর্ষ

অনলাইন সংস্করণ
৫ নভেম্বর ২০২২, ৮:৫৮ পূর্বাহ্ণ • ৫৯ বার পঠিত
কুমিল্লায় দুই সংসদের সমর্থকদের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্বোধনী বক্তব্যের সময় দুই সাংসদের অনুসারীদের মধ্যে ধাওয়া - পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়াও গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। আজ শনিবার কুমিল্লা নগরের নজরুল অ্যাভিনিউ সড়কে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আঞ্জুম সুলতানা সীমার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ বাধে। দলীয় নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্মেলনে ঢুকতে গেলে আঞ্জুম সুলতানাকে বাধা দেওয়া হয়। সম্মেলনস্থলে ঢুকতে না পেরে তিনি সেখান থেকে ফিরে যান। তার কিছুক্ষণ পরেই সেখানে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় নজরুল অ্যাভিনিউ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সোয়া ১১টায় আ ক ম বাহাউদ্দিনের সভাপতিত্বে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। এরপর ওবায়দুল কাদের বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আবদুস সবুর, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। সরেজমিন দেখা গেছে, বেলা ১১টা ৪৭ মিনিটে ওবায়দুল কাদের কুমিল্লা টাউন হল মাঠের সম্মেলনস্থলে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সম্মেলনে প্রবেশের চেষ্টা করেন আঞ্জুম সুলতানা। কিন্তু তাঁকে সম্মেলনে ঢুকতে বাধা দেওয়া হলে তিনি সেখানে থেকে চলে আসেন। এরপর বেলা ১১টা ৫৬ মিনিটে ককটেল বিস্ফোরণ ও গুলির আওয়াজ পাওয়া যায়। এ সময় প্রায় ২৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। জানতে চাইলে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে। টাউন হল মাঠের বাইরে অন্য সড়কে ঝামেলা হয়েছিল। প্রশাসন পরিস্থিতি সামাল দিয়েছে। আঞ্জুম সুলতানা বলেন, ‘আমাকে সম্মেলনে ঢুকতে দেওয়া হয়নি। পরে আমি চলে আসি। এরপর ঝামেলা হয়েছে।’

আরও পড়ুন