ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লায় দুইটি হসপিটালকে জরিমানা ও সিলগালা

অনলাইন সংস্করণ
১৫ ডিসেম্বর ২০২০, ৫:৩৮ পূর্বাহ্ণ ৫৫ বার পঠিত
কুমিল্লায় দুইটি হসপিটালকে জরিমানা ও সিলগালা
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লায় নগরীতে অনিয়মের কারণে পিয়ারলেস হাসপাতাল ও আকন্দ জেনারেল হাসপাতালকে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। এ সময় হাসপাতাল দুটি সিলগালা করা হয়। সোমবার (১৪ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমোদনের অতিরিক্ত শয্যা ব্যবহার, নিম্নমানের অপারেশন থিয়েটার ও অনুমোদনহীন ল্যাব ব্যবহার করার অভিযোগে ২০ হাজার ও ৩০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদন না থাকায় আকন্দ জেনারেল হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম মুস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ এনামুল হাসান। জেলা আনসার সদস্যের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানায় জেলা প্রশাসন।

আরও পড়ুন