ঢাকা ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ৫০ জন, মোট আক্রান্ত ৪৬১৫ জন

অনলাইন সংস্করণ
১৪ জুলাই ২০২০, ১২:২৪ অপরাহ্ণ ৪১ বার পঠিত
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ৫০ জন, মোট আক্রান্ত ৪৬১৫ জন

ডেস্ক রিপোর্টঃ

আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ১২০০ জন আক্রান্ত হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের জানান, ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার মনোহরগঞ্জ উপজেলার ২ জন, মুরাদনগর উপজেলার ৩ জন, চান্দিনা উপজেলার ৪ জন, চৌদ্দগ্রাম উপজেলার ৫ জন, বুড়িচং উপজেলার ৫ জন, আদর্শ সদর উপজেলার ১ জন, বরুড়া উপজেলার ৫ জন, লালমাই উপজেলার ১ জন, দেবিদ্বার উপজেলার ৯ জন, লাকসাম উপজেলার ৪ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ১১ জন।

উপজেলায় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৭৪ জন, মুরাদনগর ২৬৭ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ১২০০ জন, লাকসাম ৩০৪ জন, চান্দিনা ২২৫ জন, তিতাসে ১২২ জন, দাউদকান্দি ১৫৯ জন, বরুড়া ১৬৮ জন, বুড়িচং ২০৮ জন, মনোহরগঞ্জ ১৩৫ জন, ব্রাহ্মণপাড়া ৬৬ জন, নাঙ্গলকোট ২৭৮ জন, হোমনা ১৮১ জন, কুমিল্লা সদর দক্ষিণ ১৪৮ জন, লালমাই ৭৮ জন, চৌদ্দগ্রাম ৪২২ জন, আদর্শ সদর ১৬৭ জন, মেঘনা ৪৩ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৪৬১৫ জন।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২২ হাজার ৩২৪ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ০৩০ জনের। এর মধ্যে ৪৬১৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১২৩ জন এবং সুস্থ হয়েছে ২৫৯০ জন।

আরও পড়ুন