ঢাকা ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক ফুটবল ফাইনালের পর পারিবারিক কলহ, অভিমানে প্রাণ দিলেন যুবক রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১১১ জন, মোট আক্রান্ত ২৭৯২

অনলাইন সংস্করণ
২২ জুন ২০২০, ২:১০ অপরাহ্ণ ৪০ বার পঠিত
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১১১ জন, মোট আক্রান্ত ২৭৯২

ডেস্ক নিউজঃ

আজ সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১১১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ৭০৯ জন আক্রান্ত হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান, ২৪ ঘন্টা আক্রান্তের মধ্যে জেলার সদর দক্ষিণ উপজেলার ১ জন, চৌদ্দগ্রাম উপজেলার ৬ জন, লালমাই উপজেলার ৪ জন, নাঙ্গলকোট উপজেলার ২৬ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ৭৪ জন।

উপজেলায় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২৮২ জন, মুরাদনগর ২১৫ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ৭০৯ জন, লাকসাম ১৭৩ জন, চান্দিনা ১৭০ জন, তিতাসে ৭১ জন, দাউদকান্দি ১১৫ জন, বরুড়া ৮৪ জন, বুড়িচং ১৪৪ জন, মনোহরগঞ্জ ৭৩ জন, ব্রাহ্মণপাড়া ৫১ জন, নাঙ্গলকোট ১৫৫ জন,হোমনা ৬৯ জন, কুমিল্লা সদর দক্ষিণ ৭২ জন,লালমাই ৩৭ জন, চৌদ্দগ্রাম ২১৩ জন, আদর্শ সদর ১১২ জন, মেঘনা ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ২৭৯২ জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৬ হাজার ৬৫২ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ১৫ হাজার ১২৬ জনের। এর মধ্যে ২৭৯২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ৮৩ জন এবং সুস্থ হয়েছে ৭৯৯ জন।

আরও পড়ুন