ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩২ জন, মোট আক্রান্ত ৭০০৮

অনলাইন সংস্করণ
৭ সেপ্টেম্বর ২০২০, ৩:০৩ অপরাহ্ণ ৬০ বার পঠিত
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩২ জন, মোট আক্রান্ত ৭০০৮
ডেস্ক রিপোর্টঃ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।  এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ২২০৭ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার আদর্শ সদর উপজেলার ১ জন, বুড়িচং উপজেলার ১ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ৩০ জন। দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান, কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান। উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৯২ জন, মুরাদনগর ৩২৬ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ২২০৭ জন, লাকসাম ৪২৪ জন, চান্দিনা ৩০৮ জন, তিতাসে ১৫২ জন, দাউদকান্দি ১৮৭ জন, বরুড়া ৩২৪ জন, বুড়িচং ৩২৬ জন, মনোহরগঞ্জ ২০৬ জন, ব্রাহ্মণপাড়া ৯৪ জন, নাঙ্গলকোট ৪৫০ জন, হোমনা ২৪১ জন, কুমিল্লা সদর দক্ষিণ ১৯৯ জন, লালমাই ১১৪ জন, চৌদ্দগ্রাম ৫৯৩ জন, আদর্শ সদর ২১৯ জন, মেঘনা ৬২ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৭০০৮ জন। সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩৩ হাজার ৩৮৪ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ৩২ হাজার ৪৪৩ জনের। এর মধ্যে ৭০০৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৮৭ জন এবং সুস্থ হয়েছে ৫৫২২ জন।

আরও পড়ুন