ঢাকা ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৬৯ জন, মোট আক্রান্ত ৩৩০১

অনলাইন সংস্করণ
২৯ জুন ২০২০, ২:০০ অপরাহ্ণ ৫৬ বার পঠিত
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৬৯ জন, মোট আক্রান্ত ৩৩০১

ডেস্ক রিপোর্টঃ

আজ সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ৬৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ৮৫৩ জন আক্রান্ত হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের জানান, ২৪ ঘন্টা আক্রান্তের মধ্যে জেলার সদর দক্ষিণ উপজেলার ৪ জন, বরুড়া উপজেলার ৮ জন, লালমাই উপজেলার ৩ জন, বুড়িচং উপজেলার ২ জন, আদর্শ সদর উপজেলার ৪ জন, মুরাদনগর উপজেলার ১ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ৩৩ জন, নাঙ্গলকোট উপজেলার ১ জন, মনোহরগঞ্জ উপজেলার ১ জন, ব্রাহ্মণপাড়া উপজেলার ১ জন ও চৌদ্দগ্রাম উপজেলার ১১ জন।

উপজেলায় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩১৬ জন, মুরাদনগর ২৩৮ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ৮৫৩ জন, লাকসাম ১৯৩ জন, চান্দিনা ১৮৮ জন, তিতাসে ৯৩ জন, দাউদকান্দি ১৪০ জন, বরুড়া ৯৭ জন, বুড়িচং ১৬৭ জন, মনোহরগঞ্জ ৮৮ জন, ব্রাহ্মণপাড়া ৫৩ জন, নাঙ্গলকোট ১৯১ জন, হোমনা ১১০ জন, কুমিল্লা সদর দক্ষিণ ১০০ জন, লালমাই ৪৬ জন, চৌদ্দগ্রাম ২৫২ জন, আদর্শ সদর ১২৬ জন, মেঘনা ২৮ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৩৩০১ জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৮ হাজার ৫৯৭ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ১৬ হাজার ৯৯৬ জনের। এর মধ্যে ৩৩০১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ৯৪ জন এবং সুস্থ হয়েছে ১৩১৭ জন।

আরও পড়ুন