ঢাকা ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক ফুটবল ফাইনালের পর পারিবারিক কলহ, অভিমানে প্রাণ দিলেন যুবক রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৫৮ জন, মোট আক্রান্ত ৩২৩২

অনলাইন সংস্করণ
২৮ জুন ২০২০, ৩:০৩ অপরাহ্ণ ৪৬ বার পঠিত
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৫৮ জন, মোট আক্রান্ত ৩২৩২

ডেস্ক রিপোর্টঃ

আজ রবিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৫৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ৮২০ জন আক্রান্ত হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের জানান, ২৪ ঘন্টা আক্রান্তের মধ্যে জেলার সদর দক্ষিণ উপজেলার ২১ জন, বরুড়া উপজেলার ৫ জন, লালমাই উপজেলার ১ জন, দেবিদ্বার উপজেলার ১০ জন, বুড়িচং উপজেলার ৯ জন, আদর্শ সদর উপজেলার ১০ জন, মুরাদনগর উপজেলার ১৮ জন, দাউদকান্দি উপজেলার ১ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ৫৫ জন, নাঙ্গলকোট উপজেলার ১৭ জন, ব্রাহ্মণপাড়া উপজেলার ১ জন ও চৌদ্দগ্রাম উপজেলার ১০ জন।

উপজেলায় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩১৬ জন, মুরাদনগর ২৩৭ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ৮২০ জন, লাকসাম ১৯৩ জন, চান্দিনা ১৮৮ জন, তিতাসে ৯৩ জন, দাউদকান্দি ১৪০ জন, বরুড়া ৮৯ জন, বুড়িচং ১৬৫ জন, মনোহরগঞ্জ ৮৭ জন, ব্রাহ্মণপাড়া ৫২ জন, নাঙ্গলকোট ১৯০ জন, হোমনা ১১০ জন, কুমিল্লা সদর দক্ষিণ ৯৬ জন, লালমাই ৪৩ জন, চৌদ্দগ্রাম ২৪১ জন, আদর্শ সদর ১২২ জন, মেঘনা ২৮ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৩২৩২ জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৮ হাজার ৩০৮ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ১৬ হাজার ৭১৪ জনের। এর মধ্যে ৩২৩২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ৯১ জন এবং সুস্থ হয়েছে ১৩০৬ জন।

আরও পড়ুন