ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লায় কালেক্টরী স্কুলএন্ড কলেজ সহ তিনটি প্রতিষ্ঠানে বিনা মূল্যে বই বিতরণ করলেন জেলা প্রশাসক

অনলাইন সংস্করণ
৩ জানুয়ারি ২০২১, ২:৪৮ অপরাহ্ণ • ৯০ বার পঠিত
কুমিল্লায় কালেক্টরী স্কুলএন্ড কলেজ সহ তিনটি প্রতিষ্ঠানে বিনা মূল্যে বই বিতরণ করলেন জেলা প্রশাসক
প্রদীপ দেব, নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে এবার কোন বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে ভিন্ন আঙ্গিকে নতুন বই পৌঁছে দিলেন সরকার। রবিবার (০৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লা কালেক্টরী স্কুল এন্ড কলেজ সহ তিনটি স্কুলে কোমলমতী শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরন করলেন কুমিল্লা জেলা প্রশাসক জনাব মোঃ আবুল ফজর মীর । উক্ত বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শওকত ওসমান উপপরিচালক স্থানীয় সরকার কুমিল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আবদুল মজিদ, সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা বিদ্যালয়ের অধ্যক্ষ এম নার্গিছ আক্তার, সহকারী শিক্ষক উত্তম কুমার রায় সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে ২০১০ সালের পর থেকে প্রতিবছর পহেলা জানুয়ারি বই উৎসবের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেনির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হতো। কিন্তু করোনাভাইরাস বদলে দিয়েছে প্রায়এক দশক ধরে চলে আসা প্রচলিত এই নিয়মের। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তার কথা ভেবে এবছরে সমাবেশ করে কোন বই উৎসব হচ্ছে না। তবে স্বাস্থ্য বিধি মেনে বই বিতরণ করা হয়েছে। চলতি বছরে দেশব্যাপী ৪ (চার) কোটি ১৭ লাখ শিক্ষার্থীদের জন্য মোট সাড়ে ৩৪ কোটি বই দেয়া হবে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাঁচটি ভাষায় প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেনি পর্যন্ত প্রায় ২ লাখ ১৪ হাজার বই দেয়া হবে। সেইসঙ্গে প্রায় ৯ হাজার দৃষ্টি প্রতিবন্ধীর জন্য ব্রেইল পদ্ধতির বই বিতরণ করা হবে।বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়, যা এখন পর্যন্ত খোলেনি। মহামারীর কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষা ছাড়াই প্রমোশন দেয়া হয়েছে সব শ্রেণীর শিক্ষার্থীদের।

আরও পড়ুন