ঢাকা ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী

কুমিল্লায় এক সাথে ৫ সন্তানের জন্ম

অনলাইন সংস্করণ
১২ আগস্ট ২০২০, ৩:২৯ অপরাহ্ণ ৪১ বার পঠিত
কুমিল্লায় এক সাথে ৫ সন্তানের জন্ম
অনলাইন ডেস্কঃ কুমিল্লার লাকসামে গর্ভধারণের সাত মাসের মধ্যে শারমিন আক্তার নামে এক গৃহবধূ এক সাথে পাঁচ সন্তানের জ’ন্ম দিয়েছে। এর মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে। নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় বাচ্চাগুলোর ওজন কম হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার। মা সুস্থ থাকলেও বাচ্চাগুলো ঝুঁ’কিতে রয়েছে। বুধবার (১২ আগষ্ট) সকাল পৌনে ১০টার দিকে লাকসাম বেসরকারি একটি (জেনারেল হসপিটাল) হাসপাতালে ওই পাঁচ সন্তানের জন্ম দেয় প্রসূতি শারমিন। তিনি সদর উপজে’লার উত্তরদা ইউনিয়নের পোলইয়া গ্রামের খন্দকারবাড়ির হাফেজ মিজানুর রহমানের স্ত্রী। হাসপাতাল সূত্র জানায়, মাত্র সাত মাসের মাথায় শারমিন বাচ্চা প্রসব করেছে। এক সাথে পাঁচ বাচ্চার প্রসবে অনেক ঝুঁ’কি ছিল। তবে মা সুস্থ থাকলেও ওজন কম হওয়ায় ঝুঁ’কিতে রয়েছে বাচ্চাগুলো। জেনারেল হাসপাতালের ম্যানেজার এমদাদুল হক ঘ’টনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯টা ৩ মিনিটের দিকে জরুরি অবস্থায় শারমিনকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির ২৫ মিনিট পরই তিনি পাঁচ সন্তানের জন্ম দেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লতিফা আহমেদ লতা জানান, বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে। তিনি জানান, তবে ঝুঁ’কি থেকেই যাচ্ছে। তাদের ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

আরও পড়ুন