ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লায় অসামাজিক কাজের দায়ে গৃহবধূসহ ২ জনকে আটক করেছে স্থানীয়রা

অনলাইন সংস্করণ
৭ জুন ২০২১, ৩:১৭ পূর্বাহ্ণ • ৯৫ বার পঠিত
কুমিল্লায় অসামাজিক কাজের দায়ে গৃহবধূসহ ২ জনকে আটক করেছে স্থানীয়রা
চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় অসামাজিক কাজের দায়ে গৃহবধূ ও একজন পুরুষকে আটক করে জেল হাজতে প্রেরণ করে চান্দিনা থানা পুলিশ। রবিবার (৬ জুন) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। আটককৃতরা হলেন- বেলাশ্বর গ্রামের একজন গৃহবধূ ও মহারং গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. রিকেন (৩৮)। চান্দিনা থানার এসআই মো. আবদুস সুলতান জানান, শনিবার (৫ জুন) গভীর রাতে চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ডের বেলাশ্বর গ্রামে অসামাজিক কাজের দায়ে একজন গৃহবধূ ও একজন পুরুষকে ওই গৃহবধূর বসতঘর থেকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসি। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, স্থানীয়রা অনৈতিক কাজের দায়ে একজন মহিলা ও একজন পুরুষকে আটক করে থানায় খবর দেয়। আমরা তাদেরকে অনৈতিক কাজের দায়ে জেল হাজতে প্রেরণ করেছি।

আরও পড়ুন