ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লায় অভিযানে বিপুল পরিমান নকল ওষুধ উদ্ধার, জরিমানা-কারাদণ্ড

অনলাইন সংস্করণ
২২ জুলাই ২০২০, ১০:৩৩ পূর্বাহ্ণ • ৯৭ বার পঠিত
কুমিল্লায় অভিযানে বিপুল পরিমান নকল ওষুধ উদ্ধার, জরিমানা-কারাদণ্ড

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ও অননুমোদিত ওষুধ উদ্ধার করেছে র‌্যাব-১১। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনকে কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৬টার দিকে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকায় অবস্থিত জেলার পাইকারি ওষুধের সব চেয়ে বড় মার্কেট কুমিল্লা মেডিসিন কমপ্লেক্স-এ ‘ফেয়ার এন্ড কিউর’ নামের একটি ওষুধের দোকানে অভিযান চালায় র‌্যাব-১১’র সদস্যরা। এখান থেকে বিপুল পরিমান নকল স্যাকলো ও অননুমোদিত বিভিন্ন ধরনের নকল ওষুধ জব্দ করে র‌্যাব। এসময় র‌্যাবের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ। অভিযান কালে উপস্থিত ছিলেন, র‌্যাব-১১’র ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-২ এর কোম্পানী কমান্ডার মেজর নাজমুস ছাকিব, ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোঃ শফিকুর রহমান প্রমুখ।

এদিকে সন্ধ্যায় পৃথক একটি অভিযানে সদর উপজেলার বলারামপুরে ইউনাইটেড ব্রান্ডস ইন্ডাষ্ট্রিজ নামের আরও একটি প্রতিষ্ঠানে ক্যামিস্ট না থাকায় এবং ভ্যাটসহ অন্যান্য কাগজপত্র না থাকায় কারখানাটির মালিক নাজমুল হাসানকে ১ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন