কুমিল্লায় অপহরনের ৪ ঘন্টার পর তরুনীকে উদ্ধার, চার অপহরনকারী আটক
অনলাইন সংস্করণ
২০ আগস্ট ২০২০, ৯:৫৯ পূর্বাহ্ণ
•
৩৬ বার পঠিত
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর টমছমব্রীজ থেকে চাঁদার দাবীতে অপহরনের ৪ ঘন্টার পর এক তরুনীকে উদ্ধার ও চার অপহরনকারী আটক করেছে র্যাব-১১। আজ দুপুরে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ ফ্রিফিংয়ে র্যাব-১১ সিপিসি- ২ এর কমান্ডার তালুকদার নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি জানান, উচ্চ বেতনে অন্য গার্মেন্টসে চাকুরী দেয়ার কথা বলে কুমিল্লা ইপিজেড এর এক গার্মেন্টস কর্মী তরুনীকে তার পূর্বের ৪ সহকর্মী ফুসলিয়ে ২নং ইপিজেড গেইটের ইয়াছিন মার্কেট সংলগ্ন একটি দোকানে বুধবার রাত ৮ টায় আটকে রাখে। পরে মেয়েটির হাতের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার বাবাকে কল করে ৩০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। পরে মেয়ের বাবা বিষয়টি র্যাবকে জানালে, র্যাব সদস্যরা মেয়ের বাবার সাথে মুক্তিপনের টাকা দিতে গিয়ে ৪ ঘন্টা পর রাত ১২ টায় তাদের আটক করে এবং অপহত তরুনীকে উদ্ধার করে।
আটককৃতরা হলেন জেলার লালমাই থানার ছনগাওয়ের আমান উল্লাহর ছেলে আব্দুল মুমিন, সদর দক্ষিন থানার শাকতলা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে সিয়াম, উড়াশার গ্রামের আবু মিয়ার ছেলে সাইমন হাসান ও চৌদ্দগ্রামের জামিয়ার আব্দুর রহিমের ছেলে আরিফ হোসেন।