ঢাকা • ১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লায় অনানুষ্ঠানিকভাবে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু

অনলাইন সংস্করণ
২১ সেপ্টেম্বর ২০২০, ২:০৩ অপরাহ্ণ • ৫৯ বার পঠিত
কুমিল্লায় অনানুষ্ঠানিকভাবে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু
স্টাফ রিপোর্টারঃ প্রবাসী অধ্যুষিত কুমিল্লা জেলার কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আজ থেকে ই-পাসপোর্ট এর কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে গ্রাহকরা প্রতিদিনই অনলাইনে আবেদন করে নির্ধারিত ব্যাংক ফি জমা দিয়ে ই-পাসপোর্ট জমাদান ও গ্রহন করতে পারবে। গত ২৯ জুন ২০২০ ই-পাসপোর্ট প্রকল্প কর্মকর্তা ল্যাঃ কর্নেল নূর আলম এ কার্যক্রমেে উদ্বোধন করেন, করোনা পরিস্থিতির কারনে উদ্বোধন হলে জমাদান কার্যক্রম চালু করা হয়নি। করোনা পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় আজ থেকে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথমদিনে ২০ টির উপরে আবেদন জমা হয়েছে বলে জানান পাসপোর্ট সংশ্লিষ্ট কর্মকর্তা। পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে ই-পাসপোর্ট ফরমটি ডাউনলোড করে অাবেদন করলে একটি তারিখ দেয়া হবে,তারিখ অনুযায়ী পাসপোর্ট অফিসে গিয়ে ১০ আঙ্গুলে ফিঙ্গার প্রিন্ট,সহ যাবতীয় কার্যক্রম করতে করতে হবে। সাধারন ও জরুরি ফি দিয়ে ৪৮ ও ৬৪ পৃষ্ঠার ৫ বছর বা ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট গ্রহন করতে পারবে গ্রাহকরা। ই-পাসপোর্ট এর কারনে গ্রাহকরা ইমিগ্রেশন হয়রানী থেকে বেঁচে যাবে। প্রথম দিনে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট জমা দিতে আশা কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ নুরুজ্জামান জানান,প্রতিটি নাগরিকের ই সাধারন পাসপোর্ট এর পরিবর্তে যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল ই-পাসপোর্ট গ্রহন করা উচিত। এ বিষয়ে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শামীম আহমেদ জানান, ই-পাসপোর্ট কার্যক্রম চালু হওয়া প্রবাসী অধ্যাশিত জেলা কুমিল্লার জন্য বিশাল সুখবরের ব্যপার। এখন থেকে গ্রাহকরা নির্ধারিত ফি জমা দিয়ে ই-পাসপোর্ট গ্রহন করতে পারবে। নতুন চালু হওয়ায় গ্রাহকদের একটু দৈর্য্য ধরে জমা দেয়ার আহ্বান জানান।

আরও পড়ুন