ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লার মুরাদনগরে ৭ বছর পর হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩১ অপরাহ্ণ ৫৯ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে ৭ বছর পর হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগরে ওয়ারেন্টভূক্ত হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামী মফিজুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ৭বছর পর হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাহাড়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামী মফিজুল ইসলাম (৩৮) উপজেলার পাহাড়পুর গ্রামের ফজলু ওরফে কাচি মিয়ার ছেলে। জানা যায়, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ২০১৩সালের নভেম্বর মাসে এক অটোরিক্সা চালককে হত্যা করে তার অটোরিক্সা ছিনিয়ে নেয়ার মামলা (মামলা নং ৩২২/১৩) এজাহারভূক্ত আসামী ম্ফিজুল ইসলাম ৭বছর যাবত পুলিশের ধরা ছোয়ার বাহিরে থাকলেও শেষ রক্ষা হয়নি। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে মুরাদনগর থানা পুলিশের হাতে ধরাপড়ে সে। পুলিশ সুত্র জানায় ওয়ারেন্টভূক্ত হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামী পাহাড়পুর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এএসআই মো: হানিফের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত দীর্ঘদিন পলাতক থাকা আসামীকে গ্রেফতার করে বুধবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন