ঢাকা ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইলের নতুন কূপ থেকে ২০ মিলিয়ন গ্যাস উত্তোলন করা হবে

অনলাইন সংস্করণ
২২ নভেম্বর ২০২০, ১২:৫১ অপরাহ্ণ ৪৮ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইলের নতুন কূপ থেকে ২০ মিলিয়ন গ্যাস উত্তোলন করা হবে
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাস ফিল্ডের ৪ নং কূপের নতুন স্তর থেকে প্রায় ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন আগামী তিন দিনের মধ্যে শুরু করা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকালে এই তথ্য জানান গ্যাসফিল্ড ইনচার্জ প্রকৌশলী মো. শাহজাহান। মো. শাহজাহান জানান, ৪ নং কূপটির উপরের স্তর থেকে আগেই ছয়-সাত মিলিয়ন ঘনফুট করে গ্যাস উত্তোলন করা হচ্ছিল। এখন নতুন করে আরও গভীরে খননের মাধ্যমে ২০ মিলিয়ন ঘটফুট গ্যাস উত্তোলনের নিশ্চয়তা দেখা গেছে। আগামী দু-তিন দিনের মধ্যে এই গ্যাস জাতীয় গ্রিডেও যুক্ত করা সম্ভব হবে। তিনি বলেন, ‘বিদেশ থেকে এখন আমাদের বিপুল পরিমাণ এলএনজি গ্যাস আমদানি করতে হয়। এই নতুন কূপের গ্যাস এলএনজি খাতে ব্যবহার করা গেলে বিপুল পরিমাণ রাজস্ব আয় সম্ভব হবে। কূপটি সম্পূর্ণ বাংলাদেশি প্রযুক্তিতে খনন করে গ্যাস উত্তোলন করা হচ্ছে।’ এই কূপ থেকে ২০১৩ সালের জুন মাসে সর্বপ্রথম গ্যাস উত্তোলন শুরু হয়। এখন ওই স্তরটি বন্ধ করে নতুন স্তর থেকে গ্যাস উত্তোলন শুরু হলো।

আরও পড়ুন