ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

কুমিল্লার মহাসড়কে অকালে ঝড়ে গেল দুটি প্রাণ

অনলাইন সংস্করণ
২৭ নভেম্বর ২০২০, ১:৪৮ অপরাহ্ণ ৩৫ বার পঠিত
কুমিল্লার মহাসড়কে অকালে ঝড়ে গেল দুটি প্রাণ
ফয়সাল মবিন পলাশঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় দ্রুতগামী কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা আড়াইটায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো জেলার আদর্শ সদর উপজেলার কাচিয়াতলি গ্রামের নাজিম উদ্দিন এর ছেলে মোঃ নাজমুল হক সজল প্রকাশ্যে বঙ্গভাই সজল (২৮) ও জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম সোহাগ (২৭)। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেল যোগে তিন যুবক কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনা একটি অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্যোশ্যে যাচ্ছিলো। পথমধ্যে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া কাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় পৌছালে পিছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো- চ ১১-২০৩২) মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়নামতি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দু’জনকে মৃত ঘোষনা করে। নিহত দু’জন হেল্প ফর হিউম্যান কুমিল্লা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি সাফায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন