ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লার নতুন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান

অনলাইন সংস্করণ
২৯ জানুয়ারি ২০২১, ৫:৪৩ পূর্বাহ্ণ ৫৩ বার পঠিত
কুমিল্লার নতুন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান
ফয়সাল মবিন পলাশ:
কুমিল্লার নতুন জেলা প্রশাসক হলেন মোঃ কামরুল হাসান।দেশের ৯ টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়াদের মধ্যে কুমিল্লা জেলার জেলা প্রশাসক হিসেবে মোঃ কামরুল হাসান কে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বিসিএস প্রশাসন ক্যাডারে উপসচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে পদায়ন করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিসিএস-২১ ব্যাচের কর্মকর্তা হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তাহার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার কাশেম আলীর ছেলে।কাশেম আলী প্রথম জীবনে শিক্ষক ও পরবর্তীতে রেলওয়ে স্টেশন মাস্টার ছিলেন। মায়ের নাম সাজেদা খাতুন (রত্নগর্ভা)। তাঁরা ৫ ভাই ও ৪ বোন। তাদের মধ্যে ৬ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ভাই-বোনদের মধ্যে চারজনই সরকারি কর্মকর্তা (বিসিএস ক্যাডার)। ভাইদের মধ্যে সবার বড় কামরুল হাসান হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত নতুন আদেশ (কুমিল্লা জেলা প্রশাসক) তার পরের জন আনোয়ার হোসেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক। এক ভাই রাজধানীর নিউরো সায়েন্স ইন্সটিটিউটের সহকারী রেজিস্ট্রার (বিসিএস ২৮তম ব্যাচ)। এক বোন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) দায়িত্বে আছেন (বিসিএস-৩১তম ব্যাচ)। আরো দুইজন বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।এক প্রতিক্রিয়ায় মোঃ কামরুল হাসান জানান, ইতিহাস ঐতিহ্যের পাদপীঠ কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ায় সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কুমিল্লা বাসীর সেবা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন