ঢাকা ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু

কুমিল্লায় স্ত্রী গেম খেলতে বাধা দেওয়ায় ¯^ামীর আত্মহত্যা

অনলাইন সংস্করণ
২৯ এপ্রিল ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ ২১৬ বার পঠিত
কুমিল্লায় স্ত্রী গেম খেলতে বাধা দেওয়ায় ¯^ামীর আত্মহত্যা
কুমিল্লা কুমিল্লার দাউদকান্দিতে স্ত্রী ¯^ামীকে ‘ফ্রি ফায়ার’ গেম খেলতে নিষেধ করায় ¯^ামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন| বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার গৌরীপুরের আঙ্গাউড়া গ্রামে এ ঘটনা ঘটে| নিহত মাহাবুব (২২)| তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার নোয়াপুর গ্রামের মো. আশরাফ মিয়ার ছেলে| মাহাবুব স্ত্রী সানজিদা আক্তারকে নিয়ে গত ৯ মাস ধরে গৌরীপুরের আঙ্গাউড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন| বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নির্মল চন্দ্র দেব| তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাহাবুব নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে| পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে| বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে| তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|’ নিহতের স্ত্রী সানজিদা আক্তার জানান, ‘তার ¯^ামী মাহাবুব দীর্ঘদিন ধরে ফ্রি ফায়ার গেমে আসক্ত ছিলেন| তিনি কোনো কাজকর্ম করতেন না| আগে রাজমিস্ত্রির কাজ করতেন এবং তার বাবা তাকে একটি অটোরিকশা কিনে দিলেও সেটিও তিনি চালাতেন না| সারাদিন মোবাইল গেম নিয়েই ব্যস্ত থাকতেন| মঙ্গলবার সকালে গেম খেলা নিয়ে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়| এরপর বুধবার সকালেও এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়| পরে তিনি কাজে চলে যান| কাজ শেষে বাসায় ফিরে দেখেন দরজা বন্ধ| পাশের বাসার ভাড়াটিয়াদের সহায়তায় দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, তার ¯^ামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন|’

আরও পড়ুন