ঢাকা • ৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লায় সাংবাদিক শুভ্রের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ

অনলাইন সংস্করণ
১৯ জুন ২০২৬, ৮:১০ অপরাহ্ণ • ১১১ বার পঠিত
কুমিল্লায় সাংবাদিক শুভ্রের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মওদুদ আবদুল্লাহ প্রকাশ শুভ্র (৩৮)। অজ্ঞাতনামা একটি চক্রের বিরুদ্ধে দফায় দফায় এই হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তাহীনতা ও শঙ্কা প্রকাশ করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে থানায় এই লিখিত অভিযোগ করা হয়। সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্র কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, পেশাগত কারণে বিভিন্ন সময়ে সত্য ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশ করায় একটি অজ্ঞাতনামা চক্র দীর্ঘদিন ধরে তার ক্ষতি করার চেষ্টা করে আসছিল। বেশ কিছু দিন ধরে হেলমেট পরিহিত কিছু ব্যক্তি তাকে অনুসরণও করছিল।

এরই ধারাবাহিকতায়, গত বুধবার (১৭ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে কোতয়ালী মডেল থানাধীন ফৌজদারী গেইট থেকে আদালতের পশ্চিম গেইট সংলগ্ন এলাকায় প্রথম হামলার ঘটনা ঘটে। সেখানে মোটরসাইকেলযোগে আসা মুখোশ ও হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি পেছন থেকে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার ডান হাতের মাংসপেশিতে রক্তাক্ত জখম হয়।

পরদিন বৃহস্পতিবার (১৮ জুন) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বাসায় ফেরার পথে পুনরায় একই ধরনের ব্যক্তিরা তার ওপর দ্বিতীয় দফায় হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও চড়-থাপ্পড় মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে চলে যায়।

সাংবাদিক শুভ্র অভিযোগে আরও উল্লেখ করেন, হামলা ও হুমকির পাশাপাশি তার ব্যক্তিগত মোবাইল নম্বর এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করার অপচেষ্টাও চালানো হচ্ছে। এসব ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্র।

আরও পড়ুন