ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

কুমিল্লায় যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন সংস্করণ
২৯ নভেম্বর ২০২২, ১:০৯ অপরাহ্ণ ৪৯ বার পঠিত
কুমিল্লায় যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
ডেস্ক রিপোর্ট:

যৌতুকের টাকা না পেয়ে আবদুল কাদের ২০০৯ সালের ২৪ জুন স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন।

কুমিল্লায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে। মঙ্গলবার কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ১৩ বছর আগের এই মমালার রায় দেন। দণ্ডিত আবদুল কাদের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চকলক্ষ্মীপুর গ্রামের প্রয়াত মালু মিয়ার ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত জানান, দণ্ডিত আসামি আবদুল কাদেরের বিয়ে হয় ২০০৯ সালের ফেব্রুয়ারিতে। বিয়ের সময় ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেছিলেন কাদের। কনের পরিবার সে সময় নগদ ২০ হাজার টাকা দেয়। কিন্তু বাকি ৩০ হাজার টাকার জন্য কাদের স্ত্রীকে প্রায়ই মানসিক ও শারিরীক নির্যাতন করতেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০৯ সালের ২৪ জুন রাতে আবদুল কাদের স্ত্রীকে নির্যাতন ও মারধর করেন; এতে স্ত্রীর মৃত্যু হয়। তখন লাশ পুকুরে ফেলে কাদের প্রচার করেন মৃগী রোগে তার স্ত্রী মারা গেছেন। এ ঘটনায় তার স্ত্রীর বড় বোন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় পরদিন একটি হত্যা মামলা দায়ের করেন। প্রদীপ কুমার দত্ত জানান, দীর্ঘ শুনানির পর মঙ্গলবার আসামি আবদুল কাদেরকে ফাঁসির আদেশ দেওয়া হয়; একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। এ ছাড়া মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার সময় আসামি আবদুল কাদের আদালতে উপস্থিত ছিলেন। তাকে এরই মধ্যে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সংবাদ: বিডিনিউজ২৪.কম

আরও পড়ুন