ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় বর্ণিল আয়োজনে নিউজ টুয়েন্টিফোরের ৮ বছর পূর্তি উদযাপন

অনলাইন সংস্করণ
২৯ জুলাই ২০২৩, ৫:০০ অপরাহ্ণ ৭৬ বার পঠিত
কুমিল্লায় বর্ণিল আয়োজনে নিউজ টুয়েন্টিফোরের ৮ বছর পূর্তি উদযাপন
  • কুমিল্লা প্রতিনিধি:
র‍্যালী, আলোচনা সভা, কেক কাটা ও গাছের চারা বিতরণের মধ্যদিয়ে কুমিল্লায় নিউজ টুয়েন্টিফোর টিভির ৮ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে নিউজ টুয়েন্টিফোরের কুমিল্লা প্রতিনিধি হুমায়ূন কবির জীবনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, কুমিল্লা জুয়েলারি মালিক সমিতি ও সুজনের সভাপতি শাহ মোঃ আলমগীর খান, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী এনামুল হক ফারুক, বাংলা একাডেমির উপপরিচালক (প্রশাসন) ড. সাহেদ মন্তাজ, কুমিল্লা শিল্পকলা একাডেমির কালচারার অফিসার আয়াজ মাবুদ, কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি সাদিক হোসেন মামুন, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি, ওমর ফারুকী তাপস, কুমিল্লা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাবুসহ আরো অনেকে। এছাড়াও অনুষ্ঠানে সংবাদকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

আরও পড়ুন