ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লায় গাছচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

অনলাইন সংস্করণ
২৫ অক্টোবর ২০২২, ৭:০৪ পূর্বাহ্ণ • ২৮৮ বার পঠিত
কুমিল্লায় গাছচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লায় ঘূর্ণিঝড় সিত্রাং-এর তাণ্ডবে গাছচাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে বাবা, মা ও মেয়ে। সোমবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. নিজাম উদ্দিন, তার স্ত্রী সাথী আক্তার ও লিজা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন হেসাখাল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইকবাল বাহার। চেয়ারম্যান ইকবাল বাহার জানান, ঘরের চালে আম গাছ পড়ে নিজাম উদ্দিনের পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। কিন্তু আবহাওয়া প্রতিকূলে থাকায় এখনো ঘটনাস্থলে যেতে পারিনি। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি।

সংবাদ: বাংলানিউজ২৪.কম

আরও পড়ুন