ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় যুবকের পায়ে বিদ্ধ চাইনিজ কুড়াল, হাসপাতালে ভর্তি

অনলাইন সংস্করণ
২১ জুন ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ ১০৯ বার পঠিত
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় যুবকের পায়ে বিদ্ধ চাইনিজ কুড়াল, হাসপাতালে ভর্তি

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। হামলাকারীদের ছোড়া চাইনিজ কুড়াল তার পায়ে বিদ্ধ হয়ে আটকে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর হোসেন জগন্নাথপুর এলাকার বাবা শাহ বাড়ির মৃত সাজু সরদারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের তৎপরতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছিলেন জাহাঙ্গীর। ঘটনার দিন তিনি কথিত কিশোর গ্যাং সদস্য বাদলকে মাদক ব্যবসা থেকে বিরত থাকার জন্য নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে বাদল, স্বাধীন, রিয়াজ, পাভেল, সৌরভসহ ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করা হলে সেটি তার পায়ে বিদ্ধ হয়ে আটকে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে আহত জাহাঙ্গীরের পরিবার অভিযোগ করে, এলাকায় একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন