ঢাকা • ১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লায় উচ্ছেদ হলো সরকারি রাস্তা দখল করে নির্মিত ৩তলা ভবন

অনলাইন সংস্করণ
২ মার্চ ২০২১, ৪:৩০ অপরাহ্ণ • ৫৮ বার পঠিত
কুমিল্লায় উচ্ছেদ হলো সরকারি রাস্তা দখল করে নির্মিত ৩তলা ভবন
নিজস্ব প্রতিবেদকঃ
শত বছরের সরকারী রাস্তা দখল করে ইউপি সচিবের নির্মাণ করা ৩ তলা ভবন অবশেষে উচ্ছেদ করেছে কুমিল্লা জেলা প্রশাসন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের গুণানন্দি গ্রামে ২৮ ফুট চওড়া ওই সরকারী রাস্তা উদ্ধারের জন্য মঙ্গলবার সকাল থেকে ভবন ভাঙ্গার কাজ শুরু করা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় শত শত এলাকাবাসী প্রশাসনের এ অভিযানকে সাধুবাদ জানান। জানা গেছে, জনসাধারণের চলাচলের জন্য গুণানন্দি গ্রামের শত বছরে পুরোনো সরকারী রাস্তা বন্ধ করে ৩ তলা ভবন নিমার্ণ করেন ওই গ্রামের বাসিন্দা, জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন পরিষদের সচিব মো. ইসমাইল হোসেন। রাস্তা দখল করে ভবন নির্মাণের ফলে গ্রামবাসীর যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। এলাকাবাসীকে পড়তে হয় চরম দুর্ভোগে। বিএস, সিএস, আরএস খতিয়ানে এটি সরকারী রাস্তা হিসেবে উল্লেখ রয়েছে। শুধু প্রভাব খাটিয়ে ওই ইউপি সচিব সরকারী রাস্তার উপর ভবন নির্মাণ করেন। এ নিয়ে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ে ১০/১২টি শালিস বৈঠক করেও কোন ফল হয়নি। পরবর্তীতে বিষয়টি মামলায় গড়ালে আদালত সরকারী রাস্তা উদ্ধারের নির্দেশ দেন। এর ফলে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের একটি বিশাল দল আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন। স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা উপস্থিতে পুলিশ সদস্যদের সহযোগীতায় প্রথমে বাড়ীটির গ্যাস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন করা হয়। পরে বুলডোজার দিয়ে দিয়ে বাড়ীটি ভাঙ্গার কাজ আরাম্ভ করা হয়। অভিযান পরিচালনার সময় ওই বাড়ির নারী সদস্যরা ইটপাটকেল নিক্ষেপ করার মত ঘটনা ঘটায় এবং অশালীন আচরণ করেন। বাড়ির মালিক ইউপি সচিব ইসমাইল হোসেন ও তার পরিবারের সদস্যরা বুলডোজারের সামনে এসে কাজে বাঁধা প্রদান করলে সাময়িক ভাবে কার্যক্রম বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে আবারো ভাঙ্গার কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন