ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা

অনলাইন সংস্করণ
১৭ জুলাই ২০২৪, ৭:৪২ পূর্বাহ্ণ • ৫৮ বার পঠিত
কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা
  • ডেস্ক রিপোর্ট:

বেশ কিছুদিন যাবৎ কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশের শিক্ষার্থীরা। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছে তারা। যেকোনো মূল্যেই কোটা সংস্কার চান সব শিক্ষার্থী। 

শিক্ষার্থীদের আন্দোলনে যখন সারা দেশ উত্তাল, তখন আইনজীবীরা আন্দোলনরত ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন, তাদের বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা দিয়েছেন। 

এই বিষয়ে কুমিল্লা জজকোর্টের অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন সরকার তার ফেইসবুক একাউন্টে একটি পোষ্টের মাধ্যমে লিখেন, যদি কোন শিক্ষার্থী ভাই/বোন কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয় আমাকে জানাবেন। আমি বিনামূল্যে জামিনের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। -নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করুন।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন সরকার কুমিল্লা টাইমসকে বলেন, কোটাবিরোধী আন্দোলন করতে গিয়ে যদি কোনও শিক্ষার্থী আইনশৃঙ্খলাবাহিনীর হাতে গ্রেপ্তার হন, তাহলে সেই শিক্ষার্থীদের জামিনের জন্য আইনি সহায়তা দেব। এক্ষেত্রে শিক্ষার্থীদের কোনও ধরনের ফি দেওয়া লাগবে না।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের জামিনের জন্য আমার ফোন নম্বরে‬ ০১৭৭৮-১৬৭২৩০ যোগাযোগ করতে পারবেন। কুমিল্লায় কেউ গ্রেপ্তার হলে আমাকে জানাতে হবে। কুমিল্লা জজকোর্ট থেকে আমি তাদের জন্য আইনি লড়াই করবো। তাদের জন্য আদালতের কাছে জামিন চাইবো। এক্ষেত্রে কোনও ফি নেব না।

 

আরও পড়ুন