ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুবি রোটার‌্যাক্ট ও রোটারি ক্লাব অব কুমিল্লার যৌথ উদ্যোগে কোরআন ও ইফতারি সামগ্রী বিতরণ

অনলাইন সংস্করণ
৩০ এপ্রিল ২০২১, ১০:১৩ পূর্বাহ্ণ • ৯১ বার পঠিত
কুবি রোটার‌্যাক্ট ও রোটারি ক্লাব অব কুমিল্লার যৌথ উদ্যোগে কোরআন ও ইফতারি সামগ্রী বিতরণ
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি :
 বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাব। বুধবার (২৮ এপ্রিল) রোটারি ক্লাব অব কুমিল্লা'র সহযোগিতায় ২২নং দূূর্গাপুরে দাওয়াতুল ইমান মাদ্রাসা ও এতিমখানায় এ সহযোগিতা সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
জানা যায়, এলাকার কয়েকজন লোকের আর্থিক অনুদানে পরিচালিত হচ্ছিল এ মাদ্রাসাটি। করোনায় তাদের নিজেদের আর্থিক সংকট তৈরি হওয়ায় প্রতিষ্ঠানটিও বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় কয়েকজন যুবক মিলে আবার প্রতিষ্ঠানটি চালুর সিদ্ধান্ত নিলে তাদের সহযোগিতায় এগিয়ে আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাব।
সংগঠনটির সভাপতি রোটার‌্যাক্টর আমিনুল ইসলাম বলেন, ছোট শিক্ষার্থীগুলো সবসময় ভয়ে থাকে না জানি আবার সাহায্যের অভাবে কখন মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় তাদেরকে সামান্যতম সহযোগিতা করতে পেরে আমরা ধন্য।'
সমাজের বিত্তশালী লোকজন ও অন্যান্যদের এ প্রতিষ্ঠানটির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন আমিনুল।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি রোটার‌্যাক্টর ফায়সাল আহামেদ, বর্তমান সাধারণ সম্পাদক রোটার‌্যাক্টর মো. আশরাফুল হক ও প্রকল্প চেয়ারম্যান  রোটার‌্যাক্টর মো. মাসুম বিল্লাহ।

আরও পড়ুন