ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুবি থিয়েটারের সভাপতি অর্ক সাধারণ সম্পাদক ইশতিয়াক

অনলাইন সংস্করণ
১১ জানুয়ারি ২০২১, ৫:৩২ পূর্বাহ্ণ • ৮৪ বার পঠিত
কুবি থিয়েটারের সভাপতি অর্ক সাধারণ সম্পাদক ইশতিয়াক
কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) থিয়েটারের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী অর্ক গোস্বামী এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ। শনিবার (০৯ জানুয়ারি) রাতে থিয়েটার নাইটে থিয়েটারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্যরা হলেন, সিয়াম চৌধুরী, আনিকা আফরোজ দিশা (সহ-সভাপতি), মোহাম্মদ নাইম, অদিতি রায় (যুগ্ম সাধারণ সম্পাদক), মোহন চক্রবর্তী (সাংগঠনিক সম্পাদক), রিয়াজ উদ্দিন রাকিব (দপ্তর সম্পাদক), ইমদাদুল হক মিরন (গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক), গুলশান আক্তার সুইটি (অর্থ সম্পাদক), রওনক জাহান নীলা (প্রচার সম্পাদক), আরফাত রাফি (মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক) এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন, মাহাবুবা চৌধুরী, উম্মে মারিয়াসহ প্রমুখ। সংগঠনের গতিশীলতা করতে টেকনিক্যাল উপদেষ্টা করা হয়েছে নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক আইনুল হক, সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা বেগম। কার্যকরী উপদেষ্টা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সোহরাব হোসেন, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক ইসরাত জাহান লিপা ও গণিত বিভাগের মো. আবদুল্লাহ আল মাহাবুব। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার স্কাউট, প্রতিবর্তনের প্রতিনিধিবৃন্দসহ থিয়েটারের সাবেক ও বর্তমান থিয়েটার কর্মীরা।

আরও পড়ুন