ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুবি ছাত্রলীগ সভাপতির জন্মদিনে দুস্থদের মাঝে খাবার বিতরণ 

অনলাইন সংস্করণ
১২ মার্চ ২০২১, ২:১৬ অপরাহ্ণ ৬১ বার পঠিত
কুবি ছাত্রলীগ সভাপতির জন্মদিনে দুস্থদের মাঝে খাবার বিতরণ 
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের জন্মদিন উপলক্ষে গরীব দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্তর উদ্যোগে মূল ফটক সংলগ্ন এতিমখানা মাদ্রাসায় দেয়া অনুষ্ঠান এবং খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমেদ, উপ-দপ্তর সম্পাদক মিঠুন আহমেদ, হল শাখা ছাত্রলীগের কর্মী সালমান চৌধুরী, সোহাগ আহমেদ, আহমেদ সিফাত, রেজওয়ান আহমেদ, মাহদী হাসানসহ বিভিন্ন নেতাকর্মীরা।
এ বিষয়ে রাফিউল আলম দীপ্ত বলেন, "জন্মদিন উপলক্ষে আমরা বিভিন্ন আয়োজন করে থাকি। কিন্তু মানুষের জীবন সুখী এবং সমৃদ্ধ করার জন্য দান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শাখা ছাত্রলীগের সভাপতি যেন জীবন সুখী সমৃদ্ধ হোক এটাই আমাদের কামনা থাকবে।"

আরও পড়ুন