ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন ও ব্ল্যাক আউট   কর্মসূচি পালন

অনলাইন সংস্করণ
২৫ মার্চ ২০২১, ৪:৪৭ অপরাহ্ণ • ১০৪ বার পঠিত
কুবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন ও ব্ল্যাক আউট   কর্মসূচি পালন
 রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের আয়োজনে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও ব্লাক আউট কর্মসূচি পালন করা হয়েছে।
২৫ মার্চ (বৃহস্পতিবার)  সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ছাত্রলীগের কেন্দ্রী কার্যনির্বাহী সংসদের পূর্বঘোষিত কর্মসূচি মোমবাতি প্রজ্জ্বলন ও পরে রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশ  ১ মিনিট প্রতীকী 'ব্ল্যাক আউট' কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাধারণ সম্পাদক ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মো. জুলহাস মিয়া, আইন বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আবু বকর ছিদ্দিক, গণিত বিভাগের প্রভাষক মোঃ জনি আলম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি ইমরান হোসাইনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন