ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুবি কর্মচারী পরিষদ সমিতির সভাপতি দিপক সম্পাদক মহসিন

অনলাইন সংস্করণ
২৩ ডিসেম্বর ২০২০, ১:৪০ অপরাহ্ণ • ৯১ বার পঠিত
কুবি কর্মচারী পরিষদ সমিতির সভাপতি দিপক সম্পাদক মহসিন
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ সমিতি নির্বাচন-২০২১-এ দিপক চন্দ্র মজুমদার সভাপতি ও মো: মহসিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (২২ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির অন্যদের মাঝে শাহিনুর রহমান সহ-সভাপতি, মোঃফখরুল ইসলাম সহ-সভাপতি, মো. আমিরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, বিল্লাল হোসাইন কোষাধ্যক্ষ, মো: মাসুদ আলম সাংগঠনিক সম্পাদক, মো: আলমগীর হোসাইন দপ্তর ও আন্ত:বিশ্ববিদ্যালয় সম্পাদক, মো: শওকত প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো: সোহাগ হোসেন ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়াও মো:আবুল বাশার, মোহাম্মদ খলিলুর রহমান এবং মো: বিল্লাল হোসেন মজুমদার কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ সমিতি নির্বাচন ২০২১-এর প্রধান নির্বাচন কমিশনার মো. আবু তাহের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন মো: আবুল কালাম, মো: মোশারফ হোসেন, মো: আলমগীর হোসেন ও ওমর ফারুক। নির্বাচনে ৯৭ জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন