ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

কুবিসাসের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

অনলাইন সংস্করণ
৬ ডিসেম্বর ২০২০, ১:২২ অপরাহ্ণ ৩৬ বার পঠিত
কুবিসাসের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
রবিবার  ( ৬ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এদিন সকালে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ,বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্রান্তিলগ্নে সাংবাদিক সমিতি সবসময়ই সর্বোচ্চ সহায়তা করেছে। এ ধারাবাহিতা এর আগেও দেখেছি ভবিষ্যতেও দেখতে চাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এই বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেবে আমরা এ আশা রাখছি। সেই সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সর্বাত্মক মঙ্গল কামনা করছি।
সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক বলেন, আমরা প্রতি বছরই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে থাকি। এবছর করোনা পরিস্থিতির কারণে সেসব সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় খুললে আমরা বড় পরিসরে আবারও এ আয়োজন করব। এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফটো কন্টেস্ট এর সেরা ১০জনের নাম ঘোষণা করা হয়। এছাড়া কেক কাটা শেষে ক্যাম্পাসজুড়ে আমলকি, চালতা, বকুল, আম, লিচু ইত্যাদি বিভিন্ন ধরণের বৃক্ষরোপণ করা হয়।
সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাথে সাংবাদিক সমিতির একটি প্রীতি ব্যাডমিন্টন ম্যাচের আয়োজন করা হয়।

আরও পড়ুন