ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুবির নতুন ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর 

অনলাইন সংস্করণ
২৫ মে ২০২১, ৫:৩৪ অপরাহ্ণ • ১০১ বার পঠিত
কুবির নতুন ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর 
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের জন্য কুমিল্লা জেলা প্রশাসকের নিকট চেক হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৪ মে) বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ৪ শত ৭১ কোটি ১১ লক্ষ ২২ হাজার ৫৫ টাকার এ চেক হস্তান্তর করেন প্রকল্পের পরিচালক সানোয়ার আলী। এ টাকায় ১৯৮.৮৯০০ একর জমি ক্রয় করা হবে।
চেক হস্তান্তর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, প্রায় ১৩০০ বছর আগেও এখানে বিশ্ববিদ্যালয় ছিলো। আজও এখানে একটি বিশ্ববিদ্যালয় আছে। তবে বিশ্ববিদ্যালয়ে চোখে পড়ার মত অবকাঠামোগত কোন উন্নয়ন ছিল না। আমি এ উন্নয়নের জন্য আমার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে গিয়েছি।
এ প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, এ প্রকল্পের মধ্য দিয়ে ২০০ একর জমির বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এটি হাতেগোনা মাত্র কয়েকটি বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আমরা ভাগ্যবান। প্রাকৃতিক সোন্দর্য বেষ্টিত এ ক্যাম্পাসটি বাংলাদেশের জন্য গর্ব হবে। যারা এ প্রকল্পের আগে পরে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এসময় অনলাইন প্লাটফর্ম জুমে সরাসরি যুক্ত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, কুমিল্লা ঐতিহ্যগতভাবে শিক্ষার জন্য উপযুক্ত জায়গা। এখানে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সবকিছু বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সম্ভব। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন