ঢাকা ১ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সতর্কীকরণ সাইনবোর্ড উপেক্ষা করে সড়ক বিভাগের জমি দখল কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০

কুবিতে ৭ই মার্চ পালিত

অনলাইন সংস্করণ
৭ মার্চ ২০২১, ২:৩৭ অপরাহ্ণ ৩৫ বার পঠিত
কুবিতে ৭ই মার্চ পালিত
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
"বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবসটি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার। আজ রোববার (৭ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে থেকে শুরু হওয়া র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এসে হয়। এরপর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। লোকপ্রশাসন বিভাগের প্রভাষক ফয়জুল ইসলাম ফিরোজের সঞ্চালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য বলেন, আজকের তরুণদের বুকে আগুন জ্বলেনা। আজকের তরুণেরা শুধুমাত্র ফেইসবুকে সীমাবদ্ধ থাকেন। আমাদেরকেই এগিয়ে নিতে হবে তরুণদের। যেমনটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরুণদের নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। আর আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এগিয়ে যাবার অফুরন্ত সুযোগ রয়েছে। এগিয়ে যেতে হলে বাধা আসবেই। আমরা সে বাধা অতিক্রম করব নিজেদের শক্তি, মেধা ও কাজের মধ্যে দিয়ে। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন