ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

কুবিতে হাল্ট প্রাইজের চ্যাম্পিয়ন 'টিম ফুটাটসু স্কোয়ার'

অনলাইন সংস্করণ
২৬ ডিসেম্বর ২০২০, ১০:১২ পূর্বাহ্ণ ৩৬ বার পঠিত
কুবিতে হাল্ট প্রাইজের চ্যাম্পিয়ন 'টিম ফুটাটসু স্কোয়ার'
রকিবুল হাসান, কুবি প্রতিনিধঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক উদ্যোক্তা প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ এর অন ক্যাম্পাস গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ফাইনালিস্ট ৬ টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় টিম ফুটাটসু স্কোয়ার। চুড়ান্ত প্রতিযোগিতায় প্রতিযোগিরা ৬ মিনিটে চ্যালেঞ্জ ফুড ফর গুড সম্পর্কিত তাদের বিজনেস আইডিয়া শেয়ার করে এবং পরবর্তীতে বিচারকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে। চূড়ান্ত প্রতিযোগিদের মধ্য থেকে বিচারকগণ ফুটাটসু স্কোয়ার (মু, দিদারুল, মিম, সানজিদা আলী, তাসনিম) কে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেন। প্রথম রানার্সআপ হিসেবে ঘোষণা করেন টিম রুফকেট (তৌসিফ, তোফাজ্জল, মহিউদ্দিন, শাখাওয়াত) কে এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে এগসিলেন্ট কোয়ার্টেট। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন আরএসপিএলের এইচ আর ম্যানেজার কাইয়ুম ইসলাম সোহেল, ট্রেটার কো ফাইন্ডার এন্ড চীফ অপারেশন অফিসার মুবাশ্বির তাহমিদ,টারটেল ভেনচারের ফাউন্ডার ও সিইও সারাবান তাহুরা তুরিন এবং ইডিওএমও’র ফাউন্ডার আলিসা জান্নাতুল তাজরিন। বিচারক কাইয়ুম ইসলাম সোহেল বলেন, ”কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অসাধারণ কিছু বিজনেস আইডিয়া আমরা পেয়েছি এবং এমন বেশ কিছু প্রজেক্ট পেয়েছি যেগুলো একবিংশ শতাব্দীর উল্লেখযোগ্য কিছু সমাস্যা সমাধানে বড় অবদান রাখবে। আশাকরি শিক্ষার্থীরা তাদের চলমান সৃজনশীলতার চর্চা ভবিষ্যতেও চালিয়ে যাবে”। উল্লেখ্য, হাল্ট প্রাইজ হলো শিক্ষার্থীদের নোবেল খ্যাত বিশ্বের সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা, যা জাতীসংঘ, ক্লিন্টন ইনিশিয়েটিভস এবং হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল এর যৌথ আয়োজনে বিশ্বের ১০০ এর অধিক আয়োজিত হয়ে থাকে।

আরও পড়ুন