ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

কুবিতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১ ফেব্রুয়ারি ২০২১, ৯:১৪ পূর্বাহ্ণ ৩৪ বার পঠিত
কুবিতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু পরিষদের একাংশের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল ১১ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইনের সঞ্চালনায় এবং সভাপতি ড. মো: মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সুপারনিউমারি অধ্যাপক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ পরিচালনা পর্ষদের সদস্য ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন এবং বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ড. লিয়াকত হোসেন মোড়ল।
প্রধান আলোচকের আলোচনায় অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ১০ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তিনটি তাৎপর্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, সে বঙ্গবন্ধু যখন বাংলাদেশে ডোকলেন তখন তিনি ক্ষমতায় ফিরলেন, বাংলাদেশ নিয়েই ফিরলেন। ৭ই মার্চের ভাষণ ছিল সংগ্রামী আগামীর ইঙ্গিত আর ১০ই জানুয়ারির ভাষণ ছিল সংগ্রামের সাফল্য নিয়ে তিতো হওয়ার দিক নির্দেশনা।
এসময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, বঙ্গবন্ধু পরিষদের একাংশের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সাংবাদিক বৃন্দ, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন