ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুবিতে স্নাতক - স্নাতকোত্তর শেষবর্ষের পরীক্ষার দাবিতে মানববন্ধন

অনলাইন সংস্করণ
২৫ নভেম্বর ২০২০, ৩:০২ অপরাহ্ণ ৫২ বার পঠিত
কুবিতে স্নাতক - স্নাতকোত্তর শেষবর্ষের পরীক্ষার দাবিতে মানববন্ধন
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবনের সামনে বুধবার (২৫ নভেম্বর) বেলা ১০ টায় পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ২০১৫/২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। করোনা মহামারির জন্য তাদের শেষবর্ষের চূড়ান্ত পরীক্ষা আটকে আছে প্রায় ৮ মাস।এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, গত মার্চ মাস থেকে মহামারির জন্য শুধু আটকে রয়েছে পরীক্ষা অথচ সময় আটকে নেই। শিক্ষাবর্ষ অনুযায়ী তাদের পরীক্ষা ও ফলাফল শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালেই কিন্তু করোনা মহামারি ও সেশনজটের অভিশাপ যেন তাদের পিছু ছাড়ছে না।তারা আরোও বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোন সিদ্ধান্ত নেয় নি। এসময় বাংলা বিভাগের ফয়সাল হাবিব বলেন, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো উদ্যোগ নেই। আটকে থাকা পরীক্ষাগুলোও নেওয়ার জন্য কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। একাউন্টিং বিভাগের বাহার উদ্দিন বলেন, আমাদের বাবা -দাদাদের কি টাকার খনি আছে যা দিয়ে দিনের পর দিন বছরের পর বছর ফাইনাল পরীক্ষার জন্য ঘুরবো। একারণে অনার্স ফাইনাল পরীক্ষা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর নিকট স্মারকলিপি প্রদান করে।

আরও পড়ুন