ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুবিতে স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর বিষয়ে কমিটি গঠন

অনলাইন সংস্করণ
২৩ জুন ২০২১, ৭:৪৪ অপরাহ্ণ ৫৯ বার পঠিত
কুবিতে স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর বিষয়ে কমিটি গঠন
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর বিষয়ে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।
 বুধবার (২৩ জুন) একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
জানা যায়, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানকে আহ্বায়ক এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরকে সদস্য সচিব করে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সভায় আবাসিক হলের ফি মওকুফের বিষয়ে সুপারিশ করা হয়েছে। যা পরবর্তী সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে।
এবিষয়ে রেজিস্ট্রার বলেন, স্নাতকোত্তরের ভর্তি ফি আগেও একবার কমানো হয়েছিল। করোনায় যেহেতু অনেক শিক্ষার্থী ও তাদের পরিবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেহেতু স্নাতকোত্তর ফি কমানোর বিষয়ে কমিটি গঠন করা হয়ে। কমিটি এব্যাপারে সিদ্ধান্ত নিবে। অবশ্যই শিক্ষার্থীদের বিষয়টি আমাদের ভাবতে হবে। আবাসিক হলের ফি মওকুফের বিষয়ে তিনি বলেন, হলের ফি মওকুফের বিষয়টি সিন্ডিকেটে আলোচনা করা হবে।

আরও পড়ুন