ঢাকা ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু

কুবিতে বিজ্ঞান অনুষদের শিক্ষকদের  প্রশিক্ষণ  কর্মশালা

অনলাইন সংস্করণ
১৪ সেপ্টেম্বর ২০২১, ১:২৮ অপরাহ্ণ ৫৩ বার পঠিত
কুবিতে বিজ্ঞান অনুষদের শিক্ষকদের  প্রশিক্ষণ  কর্মশালা
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর  উদ্যোগে বিজ্ঞান অনুষদের  শিক্ষকদের নিয়ে 'Green Energy: A way towards the Sustainable Development and Physics in Biology: Medical Radioisotope production to Nuclear Medicine  ' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাচুর্য়াল ক্লাসরুমে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে এবং মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান এর সঞ্চালনায়  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী। প্রশিক্ষক হিসেবে ছিলেন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মাঈনুল হক মিয়াজী এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফয়সাল ইসলাম চৌধুরী। এছাড়া অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কুমিল্লার এই শালবন বিহারে এক সময় জ্ঞান চর্চা হতো। সেই জায়গায় অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সাধনার অপূর্ব জায়গা, জ্ঞান সৃষ্টির আদর্শ জায়গা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাঁরা পিএইচডি করেছেন তাঁরা একজন দার্শনিক এবং জ্ঞানের উচ্চমাত্রায় অবস্থান করেন। এই কর্মশালায় স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে কর্মশালার বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আপনারা সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।

আরও পড়ুন