ঢাকা • ১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১ অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
৬ মার্চ ২০২১, ১:২৫ অপরাহ্ণ • ৮৬ বার পঠিত
কুবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১ অনুষ্ঠিত
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এ ৫ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন। ম্যারাথনটি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে শালবনবিহার-ময়নামতি জাদুঘর এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এ ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ও মহিলা বিভাগে মোট ৬ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পুরুষ বিভাগে প্রথম হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জয়নাল উদ্দিন এবং নারী বিভাগে প্রথম হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা বেগম। ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড.এমরান কবির চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. শামীমুল ইসলাম, সদস্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. বেলাল হোসাইন, সদস্য সচিব শারীরিক শিক্ষা কার্যালয়ের সহকারী পরিচালক মনিরুল আলম, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন