ঢাকা • ৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুবিতে ফিউচার লিডার প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সনদ প্রদান

অনলাইন সংস্করণ
৪ সেপ্টেম্বর ২০২১, ৫:৪৬ অপরাহ্ণ • ৫৭ বার পঠিত
কুবিতে ফিউচার লিডার প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সনদ প্রদান
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
ফিউচার লিডার প্রোগ্রামে (এফএলপি) অংশগ্রহণকারী বিজয়ীদের সনদপত্র প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অন্ট্রোপ্রেনিয়রশীপ এন্ড লিডারশীপ ডেভলপমেন্ট ক্লাব (ইএলডিসি)। শনিবার (৪সেপ্টম্বের) বিকাল ৪টায় ভার্চুয়াল মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী লাবিবা ইসলাম ও ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রাসেল আহমেদকে সনদ দেয়া হয়। ইএলডিসি’র মডারেটর মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সুমাইয়া কবিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ও পার্টেক্স স্টার গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার কে. এম. আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব ও আরএসপিএল হেলথ বাংলাদেশ এর সিনিয়র মানবসম্পদ ব্যাবস্থাপনা বিভাগের সিনিয়র ম্যানেজার কাইয়ুম ইসলাম সোহেল। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সমাজকে যেভাবে একজন লিডার প্রভাবিত করতে চায় তা প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে। আর সেই বিশ্বাস হতে হবে ১০০ ভাগ সঠিক। কারণ মানুষ বিশ্বাস দিয়ে অনেক কিছু অর্জন করতে পারে। আর যে ব্যক্তি সফলতার চূড়ায় পৌঁছে গেছে, তার কাছ থেকে মোটিভেশনাল কথা শুনা আমাদের উচিত। আর একজন লিডারকে হতে হবে সৎ। কারণ সবাই লিডারকে অনুসরণ করে। তাই আমি আশা করি, আমাদের শিক্ষার্থীরা যোগ্য নেত্বতৃ হিসেবে গড়ে উঠবে।

আরও পড়ুন