ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুবিতে জাতীয় শোক দিবস পালিত

অনলাইন সংস্করণ
১৬ আগস্ট ২০২১, ৪:১৫ অপরাহ্ণ • ১১১ বার পঠিত
কুবিতে জাতীয় শোক দিবস পালিত
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবাষির্কী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ১০ টায় কালো ব্যাজ ধারণ এবং শোক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, শোকবহ আগস্ট মাসে সবকিছু ছাপিয়ে আমাদের মনে পড়ে যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু পরিবার অন্যান্য সদস্যদের। যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আগস্ট মাসে সবকিছুর উর্ধ্বে আমাদের এই ঘটনা মনে পড়ে যায়। তিনি আরো বলেন, এমাসে আমরা বঙ্গবন্ধু কে রাখতে পারেনি। এই দায়ভার যারা হত্যা করেছে শুধু তাদের নয়। এই দায়ভার আমাদের সবার। এই কলঙ্ক, পাপ আমাদের সবার। এই পাপ থেকে আমাদের মুক্ত করেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘসময় নিয়ে হত্যাকান্ডে জড়িতদের বিচার করে আমাদের কিছুটা কলঙ্কমুক্ত করতে পেরেছিলেন। কিন্তু আমরা সবাই অপরাধী। কারণ আমরা বঙ্গবন্ধুকে রাখতে পারেনি। আমরা এমন একটি জাতি, যার জন্য একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমরা তাকেঁই হত্যা করেছি। এই লিগ্যাসি আমাদের রক্তের মধ্যে আছে মনে রাখতে হবে। দীর্ঘসময় ধরে শোক কে শক্তিতে রূপান্তর করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।

আরও পড়ুন