ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
৭ আগস্ট ২০২০, ১১:৫২ পূর্বাহ্ণ • ৯৮ বার পঠিত
কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে ঝুমা আক্তার (১২) নামের এক কিশোরীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৭ আগষ্ট) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ঝুমা আক্তার শিমুলিয়া গ্রামের মুকুল মিয়ার মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিহতের বাবা মুকুল মিয়া জানান, গতকাল বিকেলে বাড়ির পাশে মাদ্রাসার টিউবওয়েলে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ঝুমা। পরে অনেক খোঁজাখোজি করে কোথাও পাওয়া যায়নি তাকে। আজ দুপুরে বাড়ির পাশের একটি কলাবাগানে লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, শিবপুর থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কলাবাগানে নিয়ে এক বা একাধিক ব্যক্তি ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যা করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটন করার জন্য ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নিশ্চিত বলা যাবে। এ ঘটনায় নির্মানাধীণ মাদ্রাসার চার শ্রমীককে প্রথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

আরও পড়ুন