ঢাকা • ১৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান

অনলাইন সংস্করণ
৫ আগস্ট ২০২০, ৫:১২ অপরাহ্ণ • ৯৩ বার পঠিত
করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান

ডেস্ক রিপোর্টঃ

করোনা ভাইরাসের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ৩৫ বিলিয়ন জাপানী ইয়েন (৩২৯ মিলিয়ন মার্কিন ডলার) আর্থিক সহযোগিতা দেবে জাপান।
বুধবার (৫ আগস্ট), দুপুর ১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে এ কথা জানান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দু’নেতার কথপোকথন প্রায় ২৫ মিনিট স্থায়ী হয়। দু’নেতা টেলিফোনে কুশলাদি বিনিময় করেন এবং দু’দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে একে অপরকে অবহিত করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় এবং এর চিকিৎসা ক্ষেত্রে যে সকল উদ্যোগ গ্রহণ করেছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এক পর্যায়ে জাপান সরকার কর্তৃক বাংলাদেশকে কোভিড সংক্রমণ প্রতিরোধক ইকুইপমেন্টস- পিপিই, মাস্ক, গাউন, গগলস ইত্যাদি প্রদানের জন্য শিনজো আবেকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

মূল আলোচনায় দু’দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়গুলো উঠে আসে। জাপান সরকারের অর্থায়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে দু’নেতা আলোচনা করেন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আরো জাপানী বিনিয়োগের জন্য শেখ হাসিনা জাপানী প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তিনি চলমান রোহিঙ্গা সংকট সম্পর্কে শিনজো আবেকে অবহিত করেন এবং এ সংকট উত্তোরণে জাপান সরকারের সহযোগিতা কামনা করেন। শিনজো আবে মিয়ানমার প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে আশ্বাস দেন। করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩৫ বিলিয়ন জাপানী ইয়েন (৩২৯ মিলিয়ন মার্কিন ডলার) আর্থিক সহযোগিতা প্রদান সংক্রান্ত একটি বিল জাপানী সংসদে ইতিমধ্যে অনুমোদন হওয়ার বিষটি জাপানী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন।

পরিশেষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে বাতিলকৃত ‘২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক‘ ২০২১ সালে জাপানে যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।

আরও পড়ুন