ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

করোনা ভাইরাসে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীর মৃত্যু

অনলাইন সংস্করণ
২৫ জুন ২০২০, ৬:১১ পূর্বাহ্ণ ৫৭ বার পঠিত
করোনা ভাইরাসে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীর মৃত্যু

সাজ্জাদ হোসেন শিমুলঃ

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মো. ইদ্রিসুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩শে জুন) দিবাগত রাত ৪টায় তিনি মারা যান। ইদ্রিসুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার ছেলে ব্যারিস্টার ইমতিয়াজ রহমান সবুজ।

গত ১৮ জুন থেকে অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার আমলে হাইকোর্ট থেকে বাদ পড়া ১০ জন অস্থায়ী বিচারপতিকে স্থায়ী নিয়োগের জন্য রিট আবেদন করেন এ আইনজীবী। ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তাদের বহাল করে রায় দেন। তারা এখন হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় বিনা গ্রেপ্তারি পরোয়ানায় কাউকে আটক রাখা এবং রিমান্ডে নিয়ে নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে তিনি রিট আবেদন করেন। এই রিট আবেদনে সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয় যে, কাউকে গ্রেপ্তার করা হলে ২৪ ঘণ্টার মধ্যে নিকটস্থ আদালতে হাজির করতে হবে। গ্রেপ্তার করা ব্যক্তির আত্মীয়-স্বজনকে গ্রেপ্তারের তথ্য জানাতে হবে। রায়ে নিম্ন আদালতের বিচারকদের জন্য ৯ দফা এবং পুলিশের জন্য ১০ দফা নির্দেশনা মানতে বলা হয়।

আরও পড়ুন