ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

করোনায় আরো ২১ জনের প্রাণহানি

অনলাইন সংস্করণ
১৬ সেপ্টেম্বর ২০২০, ৯:৪৮ পূর্বাহ্ণ • ৯০ বার পঠিত
করোনায় আরো ২১ জনের প্রাণহানি
ডেস্ক রিপোর্টঃ গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের প্রাণহানি। করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ২১ জনের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৫ জন নারী। এ নিয়ে মোট প্রাণ গেলো ৪ হাজার ৮শ' ২৩ জনের। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় দেশের ৯৪টি পরীক্ষাগারে ১৩ হাজার ২৫৮টি নমুনা সংগ্রহ হয়। আর ২৪ ঘন্টায় ১৩ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬১৫ জন। আর এ পর্যন্ত ১৭ লাখ ৭০ হাজার ১০৬ জনের নমুনা পরীক্ষা করে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন। এছাড়া গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ০৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৩ হাজার ৭৬০ জন (৭৭ দশমিক ৯৬ শতাংশ) এবং নারী এক হাজার ৬৩ জন (২২ দশমিক ০৪ শতাংশ)। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ হাজার ৭২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৪৩ জন। এদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৩৯ হাজার। এছাড়া বিশ্বজুড়ে সুস্থ হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন