ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

করোনাকালে ৩ লাখ বেকার মানুষকে চাকরি দেয়ার ঘোষণা সোনু সুদ এর

অনলাইন সংস্করণ
৩১ জুলাই ২০২০, ১২:৩৩ অপরাহ্ণ ৬৩ বার পঠিত
করোনাকালে ৩ লাখ বেকার মানুষকে চাকরি দেয়ার ঘোষণা সোনু সুদ এর

বিনোদন ডেস্কঃ

বলিউড পর্দায় খল নায়কের চরিত্রেই বেশি হাজির হন সোনু সুদ। সিনেমার পর্দায় খলনাওকের চরিত্রে অভিনয় কলেও বাস্তবে মানুষটা একদমই আলাদা। অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকতে খুব ভালোবাসেন তিনি। বিশেষ করে করোনার আক্রমণের পর থেকে নিজেকে যেন নতুন করে চিনিয়েছেন সোনু সুদ।

সোনু সুদ আটকেপড়া অভিবাসীদের দেশে ফিরিয়ে এনেছেন, দাঁড়িয়েছেন বন্যাদুর্গত মানুষের পাশে, করোনাযোদ্ধা ও অভাবী মানুষকে নিজের সাধ্যানুযায়ী সাহায্য করেছেন, স্বাস্থ্যকর্মীদের জন্য নিজের বিলাসবহুল হোটেল ছেড়ে দিয়েছেন। বলা চলে করোনার এই সময়ে তিনি হয়ে উঠেছেন রিয়েল হিরো।

সেই সোনু সুদ ঘোষণা দিলেন ৩ লাখ মানুষকে চাকরির সুযোগ করে দেবেন বলে। ৩০ জুলাই এ অভিনেতার জন্মদিন ছিলো। বিশেষ সেই দিনে করোনাকালে বেকার হয়ে পড়া মানুষের জন্য এই সুখবর দিলেন তিনি।

টুইটারে সোনু লিখেছেন, ‘জন্মদিনের বিশেষ মুহূর্তে আমার প্রবাসী ভাইদের জন্য প্রবাসী রোজগার ডটকমে আমার কনট্রাক্টে ৩ লাখ চাকরির ব্যবস্থা হবে। সবগুলোতেই ভালো বেতন, পিএফ, ইএসআই এবং অন্য সুবিধা আছে। এইপিসি, সিআইটিআই, ট্রিডেন্ট, কুয়েস করপোরেশন, অ্যামাজন, সোডেক্স, আরবান কো, পোর্শিয়া এবং অন্য সবাইকে ধন্যবাদ।

শুধু তাই নয়, ‘প্রবাসী রোজগার’ ওয়েবসাইটের মাধ্যমে আগামী পাঁচ বছরে দুই কোটি মানুষকে চাকরির ব্যবস্থা করতে চান সোনু সুদ। এই ওয়েবসাইটের মাধ্যমে চাকরি প্রার্থীরা সরাসরি ভারতের বিভিন্ন স্থানে কাজের সন্ধান পাবে। শুধু তাই নয়, চাকরি প্রার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থাও করছেন সোনু্। তার এই উদ্যোগে সবাই শ্রদ্ধা জানাচ্ছেন।

আরও পড়ুন