ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কক্সবাজারের ৮ থানায় নতুুন ওসিদের নিয়োগ

অনলাইন সংস্করণ
২৬ সেপ্টেম্বর ২০২০, ৫:৫১ পূর্বাহ্ণ • ১০১ বার পঠিত
কক্সবাজারের ৮ থানায় নতুুন ওসিদের নিয়োগ
কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার জেলার ৮টি থানায় নতুুন ওসিরা নিয়োগ পেয়েছেন। তাদের আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। তবে নিয়োগপ্রাপ্ত অন্য পুলিশ সদস্যরা আগামীকালের মধ্যেই কক্সবাজার এসে পৌঁছাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন: কক্সবাজার সদর থানায় শেখ মনিরুল গিয়াস, টেকনাফ থানায় মোহাম্মদ হাফিজুর রহমান, উখিয়া থানায় আহম্মদ মঞ্জুর মোরশেদ, মহেশখালী থানায় মো. আব্দুল হাই, চকরিয়া থানায় শাকের মোহাম্মদ জুবায়ের, রামু থানায় কে এম আমিরুজ্জামান, পেকুয়া থানায় সাইফুর রহমান ও কুতুবদিয়া থানায় মো. জালাল উদ্দিন। অন্যদিকে, বদলি হওয়া কর্মকর্তা, এসআই-এএসআই ও কনস্টেবলসহ অধিকাংশরাই এখনো কক্সবাজার অবস্থান করছেন। তবে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যেই তারা কক্সবাজার ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগদান করবেন। কক্সবাজার জেলা পুলিশকে নতুন আঙ্গিকে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত সকলকে বদলি করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত এই বদলির সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৩৪৭ জনে। এর মধ্যে রয়েছে ৮ জন শীর্ষ কর্মকর্তা, ৫৩ জন পরিদর্শক, ১৩৯ জন উপ-পরিদর্শক (এসআই), ৯২ জন সহকারি উপ-পরিদর্শক (এএসআই), ১ হাজার ৫৫ জন নায়েব ও কনস্টেবল। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার নতুন করে কক্সবাজারের ৮টি থানা সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা ১৩৯ জন এসআই, ৯২ জন এএসআই, ১ হাজার ৫৫ জন নায়েব ও কনস্টেবলকে ভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বদলি করা হয়েছে ৫৩ জন পরিদর্শককে। পুলিশ সূত্র জানিয়েছে, বদলি হওয়া শূণ্য পদ পূরণে শুক্রবার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যোগ দিয়েছেন ৫৩ জন পুলিশ পরিদর্শক, ২১৫ জন এসআই-এএসআই ও ৭৩৪ জন কনস্টেবল। এর মধ্যে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারে পুলিশ সুপার (এসপি) এবি এম মাসুদ হোসেনকে রাজশাহীর পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়। আর ঝিনাইদহের এসপি হাসানুজ্জামানকে কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব দেয়া হয়। নবাগত এসপি বুধবার দায়িত্বভার গ্রহণ করেন। বৃহস্পতিবার এসপি মাসুদ হোসেন কক্সবাজার থেকে বিদায় গ্রহণ করেন। গত ২১ সেপ্টেম্বর বদলী করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপারসহ অপর ৭ শীর্ষ কর্মকর্তাকে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ সদর দপ্তর এমনটিই ধারণা করা হচ্ছে। পুলিশের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বদলির আদেশ পাওয়াদের নতুন কর্মস্থলের উদ্দ্যেশে রওনা এবং নিয়োগপ্রাপ্তদের যোগদানের বিষয়টি চলমান প্রক্রিয়া রয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। শুক্রবারই জেলার ৮টি থানায় নতুন ওসি নিয়োগ দেয়া হয়েছে।

আরও পড়ুন