ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ওসি প্রদীপ দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন চান্দিনার ওসি আবুল ফয়সল

অনলাইন সংস্করণ
৮ আগস্ট ২০২০, ২:০৯ অপরাহ্ণ ৬৮ বার পঠিত
ওসি প্রদীপ দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন চান্দিনার ওসি আবুল ফয়সল
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ কক্সবাজারের টেকনাফ থানার সমালোচিত ওসি প্রদীপ কুমার দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন কুমিল্লার চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আবুল ফয়সল। চট্টগ্রাম রেঞ্জ অফিস ডিআইজি কার্যালয়ের এক জরুরী আদেশে শনিবার (৮ আগস্ট) কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করে টেকনাফ থানার দায়িত্ব নিবেন তিনি। শুক্রবার সন্ধ্যায় ডিআইজি কার্যালয় থেকে তার ওই বদলীর আদেশটি কার্যকর করা হয়। ওসি আবুল ফয়সল ২০১৮ সালের ৫ নভেম্বর চান্দিনা থানায় অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর ছেলে। ৫ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ২য়। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতক পাশের পর ১৯৯৩ সালে উপ-পরিদর্শক (এস.আই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন আবুল ফয়সল। ২০০৯ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভের পর ফেনীর দাগনভূইয়া থানা, কুমিল্লার দাউদকান্দি, তিতাস, হোমনা ও চৌদ্দগ্রাম এবং সর্বশেষ চান্দিনা থানায় ওসি হিসেবে দায়িত্বপালন করেন। পুলিশ সূত্রে জানা যায়- টেকনাফে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয় টেকনাফ থানার ওসি প্রদীপ দাস। টেকনাফ থানার ওসি’র শূন্য পদে রেঞ্জের সিনিয়র ও অভিজ্ঞ কয়েকজন ওসি’র তালিকায় শীর্ষে থাকা আবুল ফয়সলকে চূড়ান্ত করেন রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম বার পিপিএম

আরও পড়ুন